মালয়েশিয়ার রাজকন্যার বিয়ে ড্রাইভারের সঙ্গে
- আপডেট সময় : ০২:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 14
মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া বিয়ে করেছেন ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাটকে।
গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি রীতি ও মালয় রাজপরিবারের ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রাজকন্যা ইলিয়ানা পাহাংয়ের বর্তমান সুলতান এবং মালয়েশিয়ার সাবেক রাজা (২০১৯–২০২৪) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা। জমকালো এ অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ, পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানের মতো দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
বিয়ের আনুষ্ঠানিকতায় ইসলামি রীতির পাশাপাশি মালয় সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী প্রথা পালন করা হয়। অনুষ্ঠানের আগে ফ্রগ্যাট নামাজ আদায় করেন। পরে আংটি বদল, বিয়ের উপহার প্রদান, বিশেষ মোনাজাত এবং নবদম্পতিকে পানি ছিটিয়ে আশীর্বাদ জানানোর ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথা অনুষ্ঠিত হয়।
বিয়ের অনুষ্ঠানে রাজকন্যা ইলিয়ানা বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের তৈরি বিশেষ গাউন পরেন। তাঁর মাথায় ছিল পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী মূল্যবান ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’।
রাজপরিবারের ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে আয়োজিত এ বিয়ে মালয়েশিয়ায় বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে।



























অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে: স্বাস্থ্যমন্ত্রী