২০৩০ সালের মধ্যে তীব্র তাপপ্রবাহ ও বন্যার চরম ঝুঁকিতে দক্ষিণ এশিয়া
- আপডেট সময় : ১১:২২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 37
বিশ্বব্যাংকের নতুন এক প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে দক্ষিণ এশিয়ার প্রায় ৯০ শতাংশ মানুষ ২০৩০ সালের মধ্যে চরম তাপপ্রবাহের ঝুঁকিতে পড়বে। একই সময়ে অঞ্চলের প্রায় এক-চতুর্থাংশ মানুষ মারাত্মক বন্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। খবর: আনাদোলু এজেন্সি
গতকাল সোমবার প্রকাশিত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কেস স্টাডির ওপর ভিত্তি করে ‘ফ্রম রিস্ক টু রেজিলিয়েন্স: হেল্পিং পিপল অ্যান্ড ফার্মস অ্যাডাপ্ট ইন সাউথ এশিয়া’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ঘনবসতি, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং উন্মুক্ত ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি।
গবেষণায় বলা হয়, আগামী এক দশকে এই অঞ্চলটি আরও ঘনঘন ও আরও তীব্র আবহাওয়া–সম্পর্কিত ধাক্কার মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ দূষণের মুখে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন নদী
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ১.৮ বিলিয়ন মানুষ—অর্থাৎ জনসংখ্যার ৮৯ শতাংশ—চরম তাপপ্রবাহের এবং ৪৬২ মিলিয়ন মানুষ মুখোমুখি হবে ভয়াবহ বন্যার।
প্রতিবেদনটি ঝুঁকি কমাতে শক্তিশালী আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা এবং অভিযোজন–কেন্দ্রিক নীতিমালা গ্রহণের ওপর জোর দিয়েছে।
বিশ্বব্যাংক জানায়, উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকায় অধিকাংশ পরিবার ঘূর্ণিঝড় সতর্কতা পেলেও বন্যা বা অন্যান্য দুর্যোগের বিষয়ে অর্ধেকেরও কম মানুষ সময়মতো সতর্কবার্তা পান।
ফলাফল বিশ্লেষণে আরও বলা হয়, সঠিকভাবে ডিজাইন করা সামাজিক নিরাপত্তা কর্মসূচি তথ্য হালনাগাদ থাকলে দুর্যোগের সময় দ্রুত সম্প্রসারণ করা সম্ভব, যা দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, সীমিত সরকারি বাজেটের কারণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট হবে না; বেসরকারি খাতের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং নীতি-সহায়ক পরিবেশ তৈরি করাও জরুরি।
























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই