ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছাল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 172
196

টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পিছিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্ধারণ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেন।

বাংলাদেশে অনুপ্রবেশ, বিএসএফ সদস্য আটক

এদিন তিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীরা শুনানি করেন। এছাড়া, মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে, গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন। তবে সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েও শুনানি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ পেছাল

আপডেট সময় : ০২:২৭:৫০ অপরাহ্ন, রোববার, ২১ ডিসেম্বর ২০২৫