জমজ বিস্ময়বালকের সঙ্গে চুক্তি আর্সেনালের
- আপডেট সময় : ০২:১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 45
সমর্থকদের জন্য দারুণ এক চমকই উপহার দিল আর্সেনাল। ল্যাটিন আমেরিকার দুই প্রতিভাবান ফুটবলারকে দলে ভেড়ানোর চুক্তি করেছে গানাররা। ইকুয়েডরের যমজ ফুটবলার এডউইন ও হোলগার কুইন্টারোকে ইন্ডিপেন্ডিয়েন্টে দেল ভ্যালে থেকে সই করানোর বিষয়ে চুক্তিতে পৌঁছেছে আর্সেনাল।
ইএসপিএনের একটি প্রতিবেদন জানিয়েছে, ১৬ বছর বয়সী দুই তারকা এডউইন-হোলগার এই সপ্তাহে লন্ডনে আছে। চুক্তিপত্র স্বাক্ষরসহ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার পর ভবিষ্যতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তাদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর আগস্ট ২০২৭-এ আর্সেনালে যোগ দেবেন।
চুক্তির বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে খোলাসা করেনি আর্সেনাল। তবে এই পদক্ষেপ আর্সেনালের পরবর্তী প্রজন্মের সেরা প্রতিভা সংগ্রহের চেষ্টা-কে আরও দৃঢ় করল। এর আগে গত অক্টোবরে ইংলিশ ক্লাবটি নিশ্চিত করে যে আরেক ১৬ বছর বয়সী তারকা ভিক্টর ওঝিয়ানভুনাকে দলে ভেড়ানো হচ্ছে। জানুয়ারি ২০২৭-এ ১৮ বছর পূর্ণ করার পর শ্যামরক রোভার্স থেকে আর্সেনালে যোগ দেবেন তিনি।
বহিষ্কার হতে পারেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি
আর্সেনাল প্রায় এক বছর ধরে ইকুয়ডরের এই জমজ ফুটবলারের ওপর নজর রাখছে। এডউইন কুইন্টারোতে আক্রমণের ডান পাশে খেলেন। দ্রুতগতির এই উইঙ্কারকে তুলনা করা হচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে। আর অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন তাঁর ভাই হোলগার।
প্রতিভাবান ফুটবলারদের দলে ভেড়ানোয় বেশ এগিয়ে আর্সেনালের অ্যাকাডেমি স্কাউটিং টিম। মাইলস লুইস-স্কেলি, ইথান এনওয়ানেরি এবং সবশে ম্যাক্স ডোয়ম্যান-এর মতো তারকা তুলে এনেছে গানাররা।
এই মাসে ১৬ বছর পূর্ণ হতে যাওয়া ডোয়ম্যান এরমধ্যেই প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের জার্সিতে মাঠে নেমেছেন। গত মাসে স্লাভিয়া প্রাগের বিপক্ষে বদলি হিসেবে নেমে তিনি চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক করা সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন।



























নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী