ঢাকা ১০:১২ অপরাহ্ন, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা অ্যাডভোকেট মোহসিন রশীদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 232
248

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ বলেছেন, ‌’বর্তমান সরকার যদি ড. ইউনূস এবং তার সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিশন গঠন না করে, তবে তিনি নিজেই আইনি পদক্ষেপ নিবেন।’ এ সময়ে তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’—এ অংশ নিয়ে মোহসিন রশীদ এসব কথা বলেন।

মোহসিন রশীদ বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি।’

সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হতে না পারলেই শাস্তি

রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন করার শামিল উল্লেখ করে মোহসিন রশীদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে ‘চোর’ বলেছিলেন—যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচারবিরোধী কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ড. ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠন করা উচিত।

ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্ত করার দাবি জানান মোহসিন রশীদ। তিনি বলেন, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়; রাষ্ট্রের ক্ষতি হয়েছে কি না তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি বলে মন্তব্য করেন মোহসিন রশীদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ড. ইউনূসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা অ্যাডভোকেট মোহসিন রশীদের

আপডেট সময় : ১২:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬