খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক
- আপডেট সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬
- / 99
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলের প্রধান নেতা ডা. শফিকুর রহমান।
আজ (রোববার, ১ মার্চ) জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ শোকবার্তা জানান তিনি।
ডা. শফিকুর তার পোস্টে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইলো আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এ কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।’
খামেনির মৃত্যুতে স্তব্ধ ইরান; রাজপথে জনস্রোত
তিনি লেখেন, ‘মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা এরই মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এ পরিস্থিতি যদি আরও সামরিক উত্তেজনার দিকে যায়, তবে তা শুধু একটি দেশের নয়— পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে।’
এ পোস্টে তিনি যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসতে আহ্বান জানান। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।’
এছাড়া বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘ ও বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নিতে হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।



























More than 15.2 million perform Umrah in Saudi Arabia during Q1 2026