ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

শত্রুরা আত্মসমর্পন করলেই যুদ্ধ থামবে: ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 43

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরানের সামরিক সক্ষমতার যে ধারণা রয়েছে, তা সম্পূর্ণ অসম্পূর্ণ বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুমকির কড়া জবাব দিতে গিয়ে বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানায় ইরানি সেনাবাহিনী।

একইসঙ্গে শত্রুরা চূড়ান্তভাবে আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দেন। তার এই বক্তব্যের পরপরই সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এই কড়া বার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক সরঞ্জাম এবং শক্তি সম্পর্কে শত্রুদের ধারণা একেবারেই অপূর্ণ। এমনকি ইরানের বিশাল ও কৌশলগত সক্ষমতা সম্পর্কেও তাদের বিন্দুমাত্র জ্ঞান নেই।

স্থল হামলা চালালে একজন শত্রুও জীবিত ফিরবে না: ইরান সেনাপ্রধান

শত্রুদের উদ্দেশে সেন্ট্রাল কমান্ড আরও জানায়, ইরানের মিসাইল উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণাত্মক ও নিখুঁত লক্ষ্যভেদী ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা বিশেষ সরঞ্জামগুলো ধ্বংস হয়ে গেছে—এমনটি ভাবার কোনো সুযোগ নেই। বরং ইরানের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব সুরক্ষিত জায়গায় সচল রয়েছে, যে সম্পর্কে শত্রুদের কোনো ধারণাই নেই এবং সেখানে পৌঁছানোও তাদের পক্ষে কখনোই সম্ভব নয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত পাল্টা আঘাত অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা সতর্ক করে বলেছে, যতদিন পর্যন্ত শত্রুরা স্থায়ী ও চূড়ান্তভাবে আত্মসমর্পণ না করবে, ততদিন পর্যন্ত তাদের ওপর আরও বিস্তৃত, ধ্বংসাত্মক এবং বিচূর্ণকারী হামলা চালানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শত্রুরা আত্মসমর্পন করলেই যুদ্ধ থামবে: ইরানের সেনাবাহিনী

আপডেট সময় : ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬