ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 5

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের সুযোগ রয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এমন কোনো ইস্যু নেই, যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয়দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে গণতান্ত্রিক বিভিন্ন ইস্যু আছে, ভবিষ্যতেও থাকবে। এটি কূটনীতি ও গণতন্ত্রের সৌন্দর্য। এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি আরও বলেন, আমাদের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা বদলানো যাবে না। আমরা একে অপরের সঙ্গে স্বপ্ন ভাগাভাগি করি। আশা করি, আগামী দিনগুলোও ভালো যাবে।

দীনেশ ত্রিবেদী বলেন, দুই পক্ষকেই নিজেদের ইস্যুগুলো সমাধানে উদ্যোগী হতে হবে। এমন কোনো সমস্যা নেই, যা আলোচনার মাধ্যমে বসে সমাধান করা সম্ভব নয়। দুই দেশের সাধারণ মানুষই চায়, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো থাকুক।

তিনি আরও বলেন, বাংলাদেশে গত দুই মাসে আমি যে আদর, প্রীতি ও ভালোবাসা পেয়েছি, তা সত্যিই অভিভূত করেছে।

এদিকে, আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতীয় হাইকমিশনার।

জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর এটিই ছিল প্রথম বৈঠক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে’

আপডেট সময় : ০২:৫৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬