ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতীত সরকারের ব্যর্থতায় জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 17

অতীতে যারা সরকারের নেতৃত্বে ছিলেন, তাদের ব্যর্থতার কারণে জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সমাজে এখনো অনেক বঞ্চনা ও হাহাকার রয়েছে। বিশৃঙ্খলা, বৈষম্য, অবিচার, দমন-পীড়ন এবং মানুষের সম্মান, সম্পদ ও জীবনের ওপর আঘাত অহরহ ঘটছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম এ তথ্য জানান।

ডা. শফিকুর রহমান বলেন, যাদের হাতে আজ চেক তুলে দেওয়া হচ্ছে, তারা বয়সে অনেক ছোট। একদিন তারা বড় হবে। নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে তারা জাতিকে নেতৃত্ব দেবে এবং সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এখন থেকেই মেধা, মনন, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষ ও আল্লাহকে ভালোবাসতে পারলে তাদের মাধ্যমে সুন্দর আগামীর সমাজ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের মেধা বিকাশে রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়িত্ব নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।রাজনৈতিক ব্যক্তিত্ব

জামায়াত আমির বলেন, এখন স্কুলে মানসম্মত লেখাপড়া হয় না বলে অনেক পরিবারকে সন্তানদের পড়াশোনার জন্য বাড়তি শিক্ষক বা কোচিংয়ের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সব পরিবারের পক্ষে সন্তানের জন্য আলাদা শিক্ষক রাখা সম্ভব নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত মানসম্মত শিক্ষা নিশ্চিত না হওয়ায় মেধাবী শিক্ষার্থীদের অনেকেই ঝরে পড়ে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষকরা যেন শিক্ষার্থীদের পিতামাতার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ তৈরি করতে হবে।

শিক্ষাব্যবস্থা নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এজন্য কারিকুলাম, শিক্ষক, শিক্ষাব্যবস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। শিক্ষার ক্ষেত্রে দেশ অনেক কিছু হারিয়েছে উল্লেখ করে সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও চরিত্রের দিক থেকে নিজেদের গড়ে তুলতে হবে। তারা যেন সৎ, দক্ষ ও বুদ্ধিমান নাগরিক হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে তাদের পাশে থাকার কথাও জানান তিনি।

বর্তমান সমাজের বিভিন্ন অনিয়মের সমালোচনা করে তিনি বলেন, চাঁদাবাজি, ধান্দাবাজি ও অসততার যে প্রতিযোগিতা চলছে, এর অবসান হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদেরই ভবিষ্যতে এসবের বিরুদ্ধে দাঁড়াতে হবে। জাতিকে হারানো যাবে না, জাতিকে জিততে হবে। এজন্য এখন থেকেই শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অতীত সরকারের ব্যর্থতায় জাতি কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারেনি: জামায়াত আমির

আপডেট সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬