ঢাকা ০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মতিঝিলে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের সংঘর্ষ, আহত ২৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে ব্যাংকের সামনে যান। একই জায়গায় গ্রাহক ফোরামের কর্মসূচি ছিল। দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহক ফোরাম জানায়, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংক লুটের অভিযোগে এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে সকালে ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

গ্রাহক ফোরামের অভিযোগ, কর্মসূচি শুরুর পর সেখানে আগে থেকে অবস্থান নেওয়া অবৈধ নিয়োগে চাকরিচ্যুত এস আলমের অনুসারীরা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালান। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মতিঝিলে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের সংঘর্ষ, আহত ২৫

আপডেট সময় : ১২:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬