ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 37

ওয়াসার পানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, “আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ।”

মির্জা ফখরুল আরও বলেন, “সেদিন চিফ হুইপ বললেন, সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব নিয়ে নতুনভাবে ভাবতে হবে সবাইকে।”

তিনি আরও বলেন, দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরকেই আনতে হবে। আমরা যে বড় বড় দামি গাড়িতে চড়ি, তা সব জনগণের করের টাকায়। তাই জনগণের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া উচিত।

মির্জা ফখরুল বলেন, ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, সারা বিশ্বে নিরাপদ পানির অভাব রয়েছে। নিরাপদ পানির জন্য অনেক যুদ্ধ-বিগ্রহও হয়। পরবর্তী বিশ্বযুদ্ধ নিরাপদ পানির জন্য হওয়ার আলামত দেখা যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের

আপডেট সময় : ০৪:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬