ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 3

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা চলমান থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

আন্তর্জাতিক বাজারের অন্যতম সূচক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ৫০ সেন্ট বা ০.৫৫ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৫১ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দামও প্রতি ব্যারেলে ৩০ সেন্ট বা ০.৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক তৎপরতার প্রভাবে তেলের বাজারে ক্রেতা-বিক্রেতাদের কার্যক্রম কিছুটা কম থাকলেও অনিশ্চয়তার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়ছে।

ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে তেলের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। সূত্র: আল জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফের বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

আপডেট সময় : ০১:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬