৮ জানুয়ারি শুরু বিশ্ব ইজতেমা, দ্বিতীয় পর্ব ১৫ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০২:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 13
৮ থেকে ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে ব্রিফিং এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছর ২০২৭ সালের বিশ্ব ইজতেমার আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই পর্বে। নির্ধারিত সূচি অনুযায়ী, ইজতেমার প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
একনজরে সময়সূচি—
প্রথম পর্ব: ৮, ৯ ও ১০ জানুয়ারি (২০২৭)
দ্বিতীয় পর্ব: ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি (২০২৭)
এসময় তিনি বলেন, সা’দ পন্থী মুরুব্বিদের সঙ্গে আজ বৈঠক হয়েছে, এর আগে জুবায়ের পন্থীদের সঙ্গে বৈঠক হয়েছে।
বিশ্ব ইজতেমার বিষয়ে তিনি বলেন, দুই পক্ষ তাদের প্রস্তাব দিয়েছে, সবার সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত জানাবে সরকার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত বছরের তুলনায় ভালো। জনপ্রত্যাশা অনুযায়ী আরেকটু সময় লাগবে।
আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করতে কাজ চলমান রয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।





















প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু