ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:০৯ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬
  • / 7

চলতি জুলাইয়ের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ ২৭ হাজার কোটি টাকার বেশি।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত দেশে এসেছে ২২৯ কোটি ৯০ লাখ ডলার। এর মধ্যে ২২ থেকে ২৫ জুলাই—এই তিন দিনেই এসেছে ১২ কোটি ৯০ লাখ ডলার।

গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৯০ কোটি ৭০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ।

এর আগে ২২ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৭ কোটি ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ ছিল প্রায় ২৬ হাজার ৪৭৪ কোটি টাকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি

আপডেট সময় : ১১:১৯:০৯ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬