২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / 12
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লক্ষ ২৪ হাজার ৭৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫ জন।
গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ সাত হাজার ৬৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ তিন হাজার ৪৬৭ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৩০ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।





















ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী