ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 8

আওয়ামী লীগ সরকারের সময় অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ১ হাজার ৫২২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ‘ভিকটিম পুলিশ পরিবার’।

সোমবার (২৭ জুলাই) কর্মসূচিতে অংশ নেয়া চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অপরাধ, শৃঙ্খলাভঙ্গ বা দুর্নীতির অভিযোগ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয় বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দীর্ঘদিন ধরে সামাজিক, মানসিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে।

তাদের দাবি, সরকার পরিবর্তনের পর পুনর্বহালের আবেদন জানালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক বিবেচনায় তাদের পুনর্বহালের পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত ও আদেশ দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। ফলে চাকরিচ্যুত পুলিশ সদস্য ও তাদের পরিবারের দুর্ভোগ আরও বেড়েছে।

এ অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পুনর্বহালের আদেশ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করেন তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬