ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি দেশটির কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ ও তাইজ প্রদেশের কয়েকশ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে। এই অভিযানে সৌদি-সমর্থিত ‘ভাড়াটে বাহিনীর’ ওপর বড় ধরনের আঘাত করা হয়েছে বলে দাবি করেছেন হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

প্রেস টিভির খবরে বলা হয়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেলিভিশনে দেয়া এক বক্তব্যে সারি বলেন, ‘ইয়েমেনি সেনা ও ‘পপুলার কমিটি’র মিত্র যোদ্ধারা দুই প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীকে হটিয়ে দিয়েছে এবং মুক্ত করা হয়েছে প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার ভূখণ্ড।’

‘আল্লাহ শক্তি ও শাস্তিদানে সর্বশ্রেষ্ঠ’ নামে পরিচালিত বড় ধরনের সামরিক অভিযানের অংশ হিসেবে এসব সাফল্য এসেছে বলে জানান তিনি। সারি আরও বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুতি) ও তাদের মিত্ররা সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীর সাতটি ডিভিশনকে পরাজিত করেছে। এসব ডিভিশনের অধীনে ছিল ৩৮টি ব্রিগেড। এতে শত শত যোদ্ধা নিহত ও আহত হয়েছে এবং বন্দি করা হয়েছে আরও অনেককে।’

এ ছাড়া সৌদি-সমর্থিত ‘ভাড়াটে বাহিনী’র পরিচালিত বন্দীশালাগুলোতে অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা বিপুলসংখ্যক বন্দিকেও হুতি ‍যোদ্ধারা মুক্ত করেছে বলে জানান তিনি। সারি বলেন, ‘হুতির বিমান প্রতিরক্ষা ইউনিটও ৩২টি অভিযান পরিচালনা করেছে এবং সৌদি বাহিনীর অনুপ্রবেশকারী নয়টি বিমান শনাক্ত করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’

তিনি তাদের সশস্ত্র বাহিনীর নিহত ও দায়িত্ব পালনরত সাহসী সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও মাতৃভূমি রক্ষায় তাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রশংসা করেন।

এছাড়া হুতি মুখপাত্র বলেন, ‘সৌদি আরবের জাহাজ ছাড়া সব ধরনের জাহাজের জন্য লোহিত সাগর দিয়ে চলাচল এখনও উন্মুক্ত রয়েছে। সৌদি আরবের পণ্যবাহী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর রয়েছে।

তিনি বলেন, ইয়েমেনের ওপর আগ্রাসন অব্যাহত থাকলে এবং অবরোধ পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বজায় রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, এই শর্ত না মানলে সৌদি সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে এবং আগ্রাসন বাড়লে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাল্টা হামলাও আরও বাড়ানো হবে।

এর আগে চলতি বছরের ২০ জুলাই হুতি নিয়ন্ত্রিত সানা সরকার ইয়েমেনের ওপর ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধের’ প্রতিক্রিয়ায় সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার কথা জানিয়েছিল। এরপর থেকে লোহিত সাগরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজকে লক্ষ্য করে একাধিক সফল অভিযান চালিয়ে আসছে হুতি।

২০১৫ সালের মার্চে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনের ওপর অবরোধ আরোপ করে এবং দেশটিতে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই সংঘাতে হাজার হাজার ইয়েমেনি প্রাণ হারান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’

আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬