ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে সাত মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৭৫৩ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্রগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশন বাইরে ৩৯৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন, খুলনা বিভাগে ৩৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে নয়জন রয়েছেন।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৯১৬ জন। চলতি বছরে এ যাবৎ মোট ৫২ হাজার ৫৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৬৩৮ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে সাত মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৭৫৩

আপডেট সময় : ১১:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬