হামের উপসর্গে একদিনে আরও ৬ মৃত্যু
- আপডেট সময় : ১০:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 5
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে আরও দুজনের মৃত্যু হয়েছে।ডিজিটাল ম্যাপ দেখুন
চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত ১ হাজার ৬৩ জনের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৬২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের শরীরে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৪৬ জনের।
এদিকে, ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।





















ঢাকাসহ ২০ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ