ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পেনাল্টির চেয়ে ফ্রি-কিক গোল বেশি মেসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 116
136

বয়স ৩৮ হলেও পায়ের জাদু যে বিন্দুমাত্র কমেনি, তা আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। ওরলান্ডো সিটির বিপক্ষে সবশেষ ম্যাচে ইন্টার মায়ামির ৪-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর।

আর এই ম্যাচেই উঠে এসেছে এক বিস্ময়কর পরিসংখ্যান- গত আট বছরে পেনাল্টির চেয়ে ফ্রি-কিক থেকেই বেশি গোল করেছেন মেসি।

২০১৮ সাল থেকে এখন পর্যন্ত মেসি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেছেন ৩৬টি। বিপরীতে এই সময়ে পেনাল্টি থেকে তার গোলের সংখ্যা ৩৫। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৮ সাল থেকে পেনাল্টিতে ৮৩ গোল করলেও ফ্রি-কিক থেকে পেয়েছেন মাত্র ১১ গোল।

ঘরের মাঠে রিয়ালের হার, বার্সার সঙ্গে ব্যবধান বাড়ল আরও

ওরলান্ডোর বিপক্ষে করা দ্বিতীয় গোলটি ছিল মেসির ক্যারিয়ারের ৭০তম ফ্রি-কিক গোল। বর্তমানে তিনি ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতা। মেসির সামনে এখন কেবল তিন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার- মার্সেলিনো কারিওকা (৭৮), রবার্তো দিনামিতে (৭৫) এবং জুনিনহো (৭২)।

৬৩ ফ্রি-কিক গোল নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছেন রোনালদো। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ৬১ গোল নিয়ে আছেন দশম স্থানে।

এমএলএসে আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। তার আগে বৃহস্পতিবার গত মৌসুমের এমএলএস কাপ জয়ের স্বীকৃতি হিসেবে হোয়াইট হাউসে সংবর্ধনায় যোগ দিতে যাবেন মায়ামির খেলোয়াড়রা।

এটিই হবে মেসির প্রথম হোয়াইট হাউস সফর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পেনাল্টির চেয়ে ফ্রি-কিক গোল বেশি মেসির

আপডেট সময় : ০২:০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬