ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন এক বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি: স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 37

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন এক বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫-১৬ বছর গণতন্ত্র বাধাগ্রস্ত ছিল, তবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। তার প্রতি দেশের মানুষ আস্থাশীল।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধেরে ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ নয়মাস যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।’

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

তিনি বলেন, ‘আজকের একটা ভিন্ন পরিবেশে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি। আমরা সম্পূর্ণ ফ্যাসিস্টমুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের একটাই দুঃখ, এই দিনে আমাদের স্বাধীনতার আরেকজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচনে জয়যুক্ত হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। এবার নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সে লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবো।’

তিনি বলেন, ‘এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সঙ্গে বাংলাদেশের অগণিত মানুষ যারা কষ্টভোগ করেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সেই সূত্রে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি সেই যুদ্ধ থেকে শুরু করে তার জীবনের শেষ দিন পর্যন্ত এই দেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন লড়াই করেছেন আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ।’

এর আগে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে দলের চেয়ারম্যান হিসেবে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসুর মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তারা মোনাজাতে অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন এক বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি: স্থানীয় সরকারমন্ত্রী

আপডেট সময় : ১২:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬