ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / 38

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে এটি প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। এসময় সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা।

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়ই সন্তুষ্টি প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় কৈশোরে তার বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় : ১১:০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬