ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবসহ গুরুত্বপূর্ণ মিশনে রদবদল নিয়ে গুঞ্জন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 12

পাঁচ মাসের মাথায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার। নতুন পররাষ্ট্রসচিব নিয়োগের পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, দিল্লি ও লন্ডনে হাইকমিশনার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির পদে নতুন ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে। এর মধ্যে নিউইয়র্ক ও লন্ডনের নিয়োগ রাজনৈতিক বিবেচনায় হচ্ছে বলে আলোচনা রয়েছে। গত কয়েক দিন ধরে পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়জুড়ে এ নিয়ে জোর আলোচনা চলছে। যদিও সরকারিভাবে বিষয়টি স্বীকার করা হয়নি, সংশ্লিষ্ট সূত্রগুলো এসব পরিবর্তনের তথ্য জানিয়েছে।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দেয় সরকার। এছাড়া গত দুই মাসে তিনটি দেশে তিনজন পেশাদার কূটনীতিককে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। তিনি ভারতে এম. রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে। আর বর্তমানে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হয়ে পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণ করেন।

সরকার নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ র‌্যাপোর্টিয়ার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী অধিবেশনের আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খানের নিউ ইয়র্কে নতুন দায়িত্ব গ্রহণের কথা শোনা যাচ্ছে।

তবে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশে ফেরেননি। তিনি সরকারের কাছে আবেদন জানিয়ে এখনও কর্মস্থলে রয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবসহ গুরুত্বপূর্ণ মিশনে রদবদল নিয়ে গুঞ্জন

আপডেট সময় : ০২:০০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬