ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 34

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে আছে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানও।

‘হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)’ তাদের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করেছে। এইচআরডব্লিউ ছাড়াও ঐ ৬ সংস্থার তালিকায় আছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে), দক্ষিণ আফ্রিকার সিভিকাস, রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করা থাইল্যান্ডভিত্তিক সংগঠন ফোরটিফাই রাইটস, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউট।

আন্দোলন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষকরা

চিঠিতে জুলাই অভ্যুত্থান ও গেলো ১৫ বছরে সংঘটিত গুরুতর নিপীড়ণে দায়ীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা, র‌্যাব বিলুপ্ত করা, গুমকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অপরাধ হিসেবে স্বীকৃতি দেয়া এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫ এর মতো বিতর্কিত আইন বাতিল বা সংশোধনের দাবি জানানো হয়েছে।

এছাড়া আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বানসহ রোহিঙ্গা শরণার্থীদের জোরপূর্বক প্রত্যাবাসন ও তাদের ওপর আরোপিত বিধিনিষেধ কমানোর প্রস্তাবও এ চিঠিতে দেয়া হয় চিঠিতে।

নিউজটি শেয়ার করুন

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

আপডেট সময় : ০২:১৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫