ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 42

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুমসহ চারটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। এছাড়া সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আজ (রোববার, ২৬ অক্টোবর) প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ‘১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে থাকা দুটি গুমের মামলার শুনানির তারিখ ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।’ এর আগে এ মামলায় ২০ নভেম্বর দিন ধার্য ছিলো। পাশাপাশি গুমের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়েও ১১ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাপ্রধান

এদিকে, জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ১২তম দিনে মামলার ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের দুই মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর

আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫