মেট্রোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট
- আপডেট সময় : ০১:২৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 63
রাজধানীতে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় একজন নিহত হওয়ার পর মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ (সোমবার, ২৭ অক্টোবর) আইনজীবী আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।
রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকির জন্য একটি উচ্চমানের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে রাজধানীর ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা চাওয়া হয়েছে।
মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন
আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, রিটে অতীতের অনুরূপ দুর্ঘটনার ঘটনাগুলোও আদালতের সামনে উপস্থাপন করা হবে, যাতে এসব অব্যবস্থাপনা ও অবহেলার কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে প্রাণহানির ঝুঁকি প্রতিরোধ করা যায়।
উল্লেখ্য, গতকাল (রোববার, ২৬ অক্টোবর) দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হন এবং দুজন আহত হন। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয়েছে।























সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী