ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্রসর হচ্ছে লঘুচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 60

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’র রেশ কাটতে না কাটতেই সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি বাংলাদেশ-মিয়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। এই অবস্থায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

এই অবস্থায় মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও বাড়তে পারে দিনের তাপমাত্রা।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮টি দল

পরদিন বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

অন্যদিকে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এই সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া আগামী শনিবার (৮ নভেম্বর) দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকালে রাজশাহীতে দেশের সর্বনিম্ন ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অগ্রসর হচ্ছে লঘুচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫