জুনে হবে বন্দরের বে টার্মিনালের টেন্ডার
- আপডেট সময় : ০৪:১৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 55
নানা জটিলতা কাটিয়ে বাস্তবায়নের পথে আলো দেখাচ্ছে সবচেয়ে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প বে টার্মিনাল। আজ (সোমবার, ৩ নভেম্বর) বে টার্মিনালের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এরইমধ্যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানিকে (আইআইএফসি) ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ দেয়া হয়েছে। জুনে বে টার্মিনালের স্রোতরোধী প্রাচীর নির্মাণ ও এক্সেস চ্যানেল নির্মাণ কাজের দরপত্র আহ্বান করা হবে।
অগ্রসর হচ্ছে লঘুচাপ, টানা বৃষ্টির পূর্বাভাস
সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছরের জুনে কাজ শুরুর প্রত্যাশা কর্তৃপক্ষের। অনুষ্ঠানে এ প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বন্দর চেয়ারম্যান বলেন, আগামী ১০০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে এ টার্মিনাল নির্মিত হবে। এটি হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার। যা চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের বন্দরে কাতারে নিয়ে যাবে। পণ্য রপ্তানিতে বৈচিত্র্য আসবে। বিদেশী বিনিয়োগের দুয়ার খুলবে।
প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট প্রকাশ করে বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার আশা প্রকাশ করেন এটি হবে একটি সফল প্রকল্প।






















তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি