ধানের শীষে লড়বেন সাবেক ফুটবলার আমিনুল
- আপডেট সময় : ১০:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 58
ঢাকা-১৬ (রূপনগর-পল্লবী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার সময় তিনি রূপনগর-পল্লবী আসনের জন্য সাবেক এই ফুটবলারের নাম ঘোষণা করেন।
আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
জুনে হবে বন্দরের বে টার্মিনালের টেন্ডার
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন।’ তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান মির্জা ফখরুল।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।



























তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি