দিনাজপুরে বাস-ইজিবাইকের সংঘর্ষে ৪ জন নিহত
- আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 69
দিনাজপুর সদর উপজেলায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন। এ ঘটনায় ৫ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর (গম গবেষণা কেন্দ্র সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের নশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন।
‘অসম্ভব, এ দেশে আর না’ পলাতক হাসিনা-হাছানের ফোনালাপ
পরে আহতদের হাসপাতালে নেয়া হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালে ৫ বছর বয়সী গুরুতর আহত এক শিশু চিকিৎসাধীন রয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), সদর উপজেলার খানপুর কুতৈর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। সম্পর্কে তারা দুইজনে নানি-নাতনি। এ ঘটনায় নিহত অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।





















দিনাজপুরে ট্যালেন্ট হান্ট ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন