হাদির খুনীদের গ্রেপ্তার না করা পর্যন্ত রাজপথে থাকার হুশিয়ারি ইনকিলাব মঞ্চের
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / 51
শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক ট্রাইব্যুনাল গঠন করাসহ প্রয়োজনে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাদের এই ঘটনা তদন্তে যুক্ত করবার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এই বিচার সম্পন্ন করতে না পারলে এই অন্তর্বর্তী সরকারেরই থাকার প্রয়োজন নেই। গতকালকের বিবৃতিই প্রমাণ করে সরকারের কাছে ওসমান হাদি হত্যার নেপথ্যে কারা তার সুস্পষ্ট ব্যাখ্যা নাই।
তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেল বিএনপি
এসময় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টারা দায়িত্বে অবহেলা করছে অভিযোগ করে আব্দুল্লাহ আল জাবের আরও বলেন, ইনকিলাব মঞ্চ এখন থেকে পুরো সময় রাজপথে থাকবে। খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত কেউ রাজপথ ছাড়বে না বলেও হুশিয়ারি তাদের।
ট্যাগস :
হাদি






















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী