ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতি একটি গ্রহণযোগ্য-উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 201
229

রংপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জাতি একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে-এমন পরিবেশ এরইমধ্যে তৈরি হয়েছে।

সোমবার সকালে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে এগোচ্ছি। নির্বাচন কর্মকর্তাদের সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে। আর ধর্ম অবমাননার অভিযোগে কাউকে পিটিয়ে হত্যা করা বা সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আইনের মাধ্যমেই সব কিছুর বিচার হবে।’

নূরের আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা হাসান মামুন

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে দীপু নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে ড. খালিদ হোসেন বলেন, ‘এটি একটি জঘন্য মব জাস্টিস, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

উপদেষ্টা আরও বলেন, ‘ধর্ম অবমাননার অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। কিন্তু কোনো অজুহাতে মানুষকে পিটিয়ে হত্যা বা পুড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার। এ ছাড়াও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জাতি একটি গ্রহণযোগ্য-উৎসবমুখর নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫