ইংল্যান্ড দলে মদ্যপান নিয়ে মুখ খুললেন মঈন আলী
- আপডেট সময় : ০১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / 83
পার্থ ও ব্রিসবেনে টানা দুই টেস্টে আট উইকেটে হারের পর ইংল্যান্ড দল কিছুদিনের জন্য ছুটিতে যায় কুইন্সল্যান্ডের পর্যটন শহর নুসায়। এই ছুটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ব্রিটিশ ও অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, নুসায় অবস্থানকালে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড় নিয়মিত ও অতিরিক্ত মাত্রায় মদ্য পান করেছেন।
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী ক্রিকেটে মদ্যপানকে একটি সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে দলের মধ্যে এ নিয়ে নির্দিষ্ট নিয়ম বা বিধি-নিষেধ থাকা উচিত। এরফলে চার–পাঁচ বছরের মধ্যে খেলার ধরনেও পরিবর্তন দেখা যেতে পারে মনে করেন মঈন আলী।
গোলকিপারের ‘মিরাকল’ গোল নিয়ে যা বললেন মরিনিও
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ড দলে মদ্যপানের সংস্কৃতি নিয়ে মুখ খুলে মঈন আলী। অবশ্য সাবেক ইংল্যান্ড দলে যেমনটা লোকে মনে করে তেমন মদ পানের সংস্কৃতি নেই বলছেন তিনি। খেলোয়াড়দের আচরণ, মাঠের বাইরে মদ্যপান সংস্কৃতি কি দলের মনোবলকে প্রভাবিত করতে পারে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমার মনে হয় না, টি-টোয়েন্টিতে তে এটা কোনো প্রভাব ফেলবে। সত্যি কথা বলতে, অনেক কিছুই কিছুটা অতিরঞ্জিতভাবে দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ, আসলে কোনো মদ্যপানের সংস্কৃতি নেই। হ্যাঁ, আগেও ছিল না। যদিও এখন কিছুটা শুরু হয়েছে অ্যাশেজ সিরিজে, তবে সেটাও সীমিত। মোটেও কোনো মদ্যপানের সংস্কৃতি নেই।’
সাবেক সতীর্থরা কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়েছে মানছেন মঈন আলী। তবে খেলোয়াড়রা খানিকটা ক্লান্ত হয়ে পড়ায় হয়তো অন্য পন্থা অবলম্বন করেছে বলছেন তিনি, ‘কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে, যা সবারই জানা আছে। আমি নিজেও অ্যাশেজ সফরে ছিলাম, যেখানে প্রস্তুতি পাঁচ সপ্তাহ চলে এবং সত্যি বলতে, প্রথম ম্যাচ খেলবার আগেই আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। তাই তারা সম্ভবত অন্যভাবে চেষ্টা করছিল।’
মঈন আলী আরও যোগ করেন, ‘আমি জানি তারা কী করতে চেয়েছিল, হয়তো সেটা পুরোপুরি ঠিক হয়নি। তবে সাধারণভাবে সবার ওপর কিছুটা চাপ থাকে, থাকা উচিতই। কারণ সেটাই খেলা—চাপে খেলা সবসময়ই সবচেয়ে ভালো অভিজ্ঞতা।’
অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ওই কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। যার মধ্যে দলের পরিকল্পনা ও প্রস্তুতি, ব্যক্তিগত পারফরম্যান্স, এবং খেলোয়াড়দের আচরণ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্তও ছিল। ইংল্যান্ড দল বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে। এই সিরিজ শেষে আগামী ৮ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে হ্যারি ব্রুকের দল।


























আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, পাহাড়ধস ও বন্যার শঙ্কা