এ দেশ যুবকদের হাতে তুলে দিতে চাই: জামায়াত আমির
- আপডেট সময় : ০৩:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 102
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এ দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে, এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই, এটা মুখের কথা নয়, এটা আমাদের বুকের কথা। সব ধর্ম-বর্ণের মানুষদের বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। চা শ্রমিক সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করতে চাই।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, বাংলাদেশের আইন সবার জন্য সমান নয়। যার প্রভাব আছে, যার অর্থ আছে, আইন তার পক্ষে কথা বলে। আমরা ওই আইনকে মাটির নিচে পাঠাতে চাই। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি দূর করবো।
দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
তিনি বলেন, আমরা চাই না রাজার ছেলে রাজা হবে, রাণীর মেয়ে রাণী হবে। আমরা চাই একজন শ্রমিকের সন্তান সেও যদি মেধাবী হয়, রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নিবে এবং সেও একদিন প্রধানমন্ত্রী হবে।
তিনি আরও বলেন, ১২ তারিখে প্রথম ভোট হবে গণভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি। ইনশাআল্লাহ, সারাদেশবাসী ‘হ্যাঁ’-কে বিজয়ী করবে। তাহলে বাংলাদেশ রাস্তা খুঁজে পাবে। নতুন বাংলাদেশের জন্ম হবে ‘হ্যাঁ’ ভোটের মধ্য দিয়ে। সেই নতুন বাংলাদেশ চালানোর জন্য ইনসাফভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো আমাদের লাগবে।


























আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস