রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি খেলাফত মজলিসের
- আপডেট সময় : ০৮:৪৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
- / 56
পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ এবং দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এসব দাবি জানান।
সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, ‘বিশ্বব্যাপী রমজান মাস শুরু হয়েছে। রমজান এলে প্রতিটি দেশে দ্রব্যমূল্য কমে যায়। অথচ বাংলাদেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর চক্রান্তে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কামনা করছি।’
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি সংসদে উত্থাপন করে পর্যালোচনার দাবি
নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি দিনের বেলা হোটেলসমূহ বন্ধ রাখতে হবে এবং হোটেল শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল তার বক্তব্যে বলেন, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কালোবাজারিদের আমরা বলতে চাই, রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান করছেন।’
এ সময় সেতুমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে আব্দুল জলিল বলেন, ‘গতকাল সেতুমন্ত্রী চাঁদাবাজির নতুন এক সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন, আপসে টাকা দিলে তা চাঁদাবাজি নয়। আমরা সেতুমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’






















নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী