ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানের প্রথম জুমায় জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 88
115

পবিত্র রমজান মাসের রহমত ও বরকত নিয়ে সমাগত হয়েছে প্রথম জুমা। আজকের এই বিশেষ দিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নেমেছিল হাজারো ধর্মপ্রাণ মুসল্লির। দুপুরের আজানের পর থেকেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে মসজিদে আসতে শুরু করেন, যা কিছুক্ষণের মধ্যেই এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

প্রতিবছরের ন্যায় এবারও বায়তুল মোকাররমে নামাজ আদায় করতে আসা মানুষের মধ্যে দেখা গেছে বিশেষ উৎসাহ। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নামায পড়েত হাজির হয়েছেন মুসল্লিরা। জানালেন, বায়তুল মোকাররমে নামাজ পড়ার অনন্য প্রশান্তির কথাও।

দিনাজপুর-নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মুসল্লিদের এই বিশাল সমাগমকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মসজিদের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে রমজানের প্রথম জুমার নামাজ সম্পন্ন হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রমজানের প্রথম জুমায় জাতীয় মসজিদে মুসল্লিদের ঢল

আপডেট সময় : ০৪:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬