ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর-নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 96
132

দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টিএনটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে ট্রাকচাপায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। নিহতরা হলেন— ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুরের ছেলে সজিব হাসান ও তহিদুলের ছেলে রাব্বি।

ওসি সাইফুল ইসলাম বলেন, ‘দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক গোবিন্দগঞ্জে দিকে যাচ্ছিল। একই দিকে যাওয়ার সময় মোটরসাইকেল ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করে। এসময় ট্রাকের নিচের চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।’

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে বাজেট হবে না, জনগণের কল্যাণে হবে: অর্থমন্ত্রী

অন্যদিকে, নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহত হয়েছেন, মো.শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। অপরদিকে আহতরা হলো হলেন- তার ছেলে শাকিল (২১) মো.একা (১৯)।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বলেন, ‘মোটরসাইকেলে ব্যবসায়ী শফিকসহ তার দুই ছেলে ছিলেন। তেলবাহী লরি চাপায় ব্যবসায়ী ঘটনাস্থলে মারা যান। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। একই সঙ্গে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দু ছেলে গুরুত্বর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিনাজপুর-নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট সময় : ০৪:১৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬