ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের নির্দেশ পেলে ইমরান খানকে নেওয়া হতে পারে হাসপাতালে

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 240
256

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে আদালতের নির্দেশনার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি জানান, আদালত নির্দেশ দিলেই কেবল ইমরান খানকে হাসপাতালে স্থানান্তর করা সম্ভব।

এর আগে রাওয়ালপিন্ডির সেন্ট্রাল জেলে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড দুই দফা ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান চিকিৎসা ব্যবস্থায় পিটিআই সন্তুষ্ট না হলে তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হতে পারে।

এদিকে, ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার আইনজীবীরা। সুপ্রিম কোর্টে দাখিল করা এক প্রতিবেদনে আইনজীবী সালমান সাফদার জানান, সাবেক প্রধানমন্ত্রী ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) নামক চোখের গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান তার ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চীনা বাহিনীকে প্রশিক্ষণ, মার্কিন বিমানবাহিনীর সাবেক পাইলট গ্রেপ্তার

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) ফলোআপ ভিজিটের সময় তিনি দ্বিতীয়বারের মতো চোখে ইনজেকশন নিয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ২৩ মার্চ তার পরবর্তী ইনজেকশন নেওয়ার কথা রয়েছে।

তবে ইমরান খানের অসুস্থতাকে পিটিআই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে দাবি করেছেন রানা সানাউল্লাহ। তিনি বলেন, জেলবিধি লঙ্ঘনের দায়ে পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ সীমিত করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার গুজব ছড়ানো হচ্ছে। পরিস্থিতি স্পষ্ট করতে জেল কর্তৃপক্ষ ইতিমধ্যে তার বোনের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেছে।

রানা সানাউল্লাহ আরও উল্লেখ করেন, পিএমএল-এন নেতা নওয়াজ শরিফও হৃদরোগের চিকিৎসার জন্য আদালতের অনুমতি ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই বিদেশে গিয়েছিলেন। ফলে ইমরান খানের ক্ষেত্রেও আইনের বাইরে গিয়ে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে তিনি সাফ জানিয়ে দেন। তথ্যসূত্র: জিও নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আদালতের নির্দেশ পেলে ইমরান খানকে নেওয়া হতে পারে হাসপাতালে

আপডেট সময় : ০১:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬