ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 52

জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। এদিকে, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছে তার আইনজীবী।

রামপুরায় হত্যাযজ্ঞ : বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

এদিকে, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এমন কোন চিঠি পায়নি প্রসিকিউশন। পাশাপাশি, আইনেও সুযোগ নেই। এই ধরনের চিঠি আদালত অবমাননার সামিল বলেও জানান চিফ প্রসিকিউটর।

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় নিয়ে আন্তর্জাতিক মান লঙ্ঘনের অভিযোগ এনে শেখ হাসিনার পক্ষ থেকে যুক্তরাজ্য ভিত্তিক একটি ল’ ফার্ম ট্রাইব্যুনালে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

আপডেট সময় : ০৫:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬