ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত বললেন, ‘পাঁচ পেসার প্রস্তুত’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 3

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা অনুষ্ঠিত হবে। শনিবার থেকে শুরু হতে যাওয়া সাদা পোশাকের এই লড়াইয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভিন্ন চ্যালেঞ্জ। ম্যাকাইয়ের উইকেটের বাড়তি বাউন্স ও বাতাস, যা পেসারদের সহায়ক হয়ে উঠতে পারে। বাংলাদেশ দলের ভাবনায় একাদশে বাড়তি পেসার যুক্ত করা। শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই আভাস দিলেন সফরকারী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে সরাসরি কিছু না বললেও চার পেসার খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি শান্ত। চার পেসার খেলানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উইকেট ভালো মনে হয়েছে। আমরা যে উইকেটে অনুশীলন করেছি, এখানে অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের পাঁচজন পেসার স্কোয়াডে আছে, সবাই প্রস্তুত।’

চার পেসার খেলানো হলে প্রশ্ন থেকে যায় স্পিনারদের নিয়ে। কারণ ডারউইন টেস্ট সমানতালে উইকেট তুলেছে দুইপক্ষই। শান্তর মতে, দলে থাকা দুই স্পিনার যেকোনো কন্ডিশনেই ভালো বল করার সামর্থ্য রাখেন। তবে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে চান তিনি।

শান্ত বলেন, ‘পজিটিভ দিক হলো, আমাদের দুইজন স্পিনার আছে যারা যেকোনো কন্ডিশনে ভালো বল করে। যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেট দেখে দলের জন্য যে সিদ্ধান্তটা ভালো হবে, সেটাই নেব ইনশাআল্লাহ।’

ম্যাকাইয়ের কন্ডিশনে বাতাসও পেসারদের জন্য দারুণ নিয়ামক হয়ে উঠতে পারে। বাতাস কাজে লাগিয়ে হাসান মাহমুদ-ইবাদত হোসেনরা বাড়তি সুবিধা আদায় করতে পারবেন। শান্ত বলেন, ‘বাতাসের কারণে বোলাররা একটু সাহায্য পাবেই। সুইং হয়তো একটু বাড়তি পেতে পারে। বাতাসটা যদি বোলাররা ব্যবহার করতে পারে, অবশ্যই বোলারদের জন্য একটা বাড়তি সুবিধা থাকবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শান্ত বললেন, ‘পাঁচ পেসার প্রস্তুত’

আপডেট সময় : ০১:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬