ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে একদিনে আরও ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 15

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সিলেট বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৩১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০১ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৭৩২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৬৯৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১২ হাজার ৫২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র পেয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে একদিনে আরও ২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:১৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬