ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে উন্নত করার পরিকল্পনা নিয়েই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 7

বাংলাদেশকে উন্নত করার পরিকল্পনা নিয়েই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম এজেন্ডা বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৬ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত সভার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে অর্ধেক কাজ করেছে আর বাকিটা নিজেদের পকেটে পুরেছে। তারা আমাদের অনেক ক্ষতি করেছে, বিশ্বাস ও আস্থা নষ্ট করে দিয়েছে। এগুলোকে আমরা আবার নতুন করে গড়ে তুলতে চেষ্টা করছি।

তিনি আরও বলেন, নিজেরা নিজেদের পরিবর্তন চাইলে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। প্রতিবেশী দেশ কিংবা মার্কিন মুলুক থেকে কেউ এসে কিছু করে দিবেনা।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, আবারও গ্রাম সরকার চালুর বিষয় আলোচনা চলছে। তিনি বলেন, গ্রাম সরকার চালু করা গেলে নেতৃত্ব গ্রামেই শুরু হবে।

এসময় তিনি বলেন, দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। মানুষ যে মানুষের হক নষ্ট করে এটা আমরা দেখতে চাই না। আমি নিজে যদি ঠিক থাকি তাহলে অন্যদের ঠিক করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশকে উন্নত করার পরিকল্পনা নিয়েই সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬