প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার বিভিন্ন এলাকায় বিএনপির পরিচ্ছন্নতা অভিযান
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / 7
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ঢাকা মহানগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৭ জুলাই) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গুলশান-১ নম্বর লেক ও এর আশপাশের এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। এ সময় লেকের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন দলটির নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, একটি সুস্থ ও রোগমুক্ত সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সমাজ সচেতনতামূলক এই পরিচ্ছন্নতা অভিযান আগামীতেও ঢাকার প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে বলে জানান দলের নেতারা।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ট্যাগস :
প্রধানমন্ত্রী























পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে