‘মিশরকে অন্যায়ভাবে হারানো হয়েছে’ নিউইয়র্কের মেয়র
- আপডেট সময় : ০২:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
- / 21
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে মিশর। ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত মিশরের বিপক্ষে যাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন দলটির কোচ ও খেলোয়াড়েরা। মিশরের বিদায়ের পর ফুটবল বিশ্বে রেফারিং নিয়ে বইছে সমালোচনার ঝড়। এবার সেই বিতর্কে যোগ দিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী।Soccer
বুধবার নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যের এক পর্যায়ে মামদানী কথা বলেছেন আলোচিত মিশর ও আর্জেন্টিনা ম্যাচ নিয়ে। সেখানেই তিনি বলেন, মিশর পক্ষপাতিত্বের শিকার হয়েছে।
মূলত নিউইয়র্ক শহরের বাস সেবা আরও গতিশীল করতে ‘নেক্সট স্টপ: বেটার বাসেস, ফাস্টার সার্ভিস’ নামক একটি নতুন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মামদাদী। জনকল্যাণমূলক এই আলোচনার মাঝেই তিনি ফুটবল বিশ্বকাপের সবচেয়ে আলোচিত এই বিতর্কিত ম্যাচটি নিয়ে কথা বলেন।
বক্তব্যের শুরুতে নিউইয়র্কবাসীর যাতায়াতের সময় বাঁচানোর ওপর জোর দিয়ে মামদানি বলেন, ‘আপনারা যদি নিয়মিত বাসে যাতায়াত করেন, তবে এই নতুন ব্যবস্থার সুফল দ্রুতই টের পাবেন। আগামী ছয় মাসের মধ্যে বাসে আপনাদের যাতায়াতের সময় অন্তত ২৪ ঘণ্টা কমবে। আর এক বছর পূর্ণ হতে হতে আপনারা যাতায়াতের পুরো দুটি দিন বাঁচিয়ে ফেলতে পারবেন।’
এই বাড়তি সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে নিউয়র্কের মেয়র আরও বলেন, ‘এই বেঁচে যাওয়া সময় মানে পরিবারের সাথে সকালের নাস্তা করা। এর মানে আপনার সন্তানের লিটল লিগ খেলায় আম্পায়ারের ভুলত্রুটি নিয়ে আড্ডা দেওয়ার সুযোগ পাওয়া। এর মানে সময়মতো বাড়ি ফিরে সন্তানদের ঘুমাতে যাওয়া।’
সামাজিক কল্যাণের এই আলাপটি মুহূর্তেই রূপ নেয় বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তর্কে, যখন মামদানী নাটকীয়ভাবে বলেন, ‘এর মানে বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে এই বিষয়ে একমত হওয়া যে—গতকাল (মঙ্গলবার) মিশরের সঙ্গে সত্যিই ডাকাতি করা হয়েছে! সর্বোপরি, এর মানে হলো নিউইয়র্কবাসীর ব্যস্ত জীবন থেকে কিছুটা মূল্যবান সময় ফিরিয়ে দেওয়া।’
কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচটিতে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে শেষ আটে ওঠে আর্জেন্টিনা। তবে মাঠের কিছু সিদ্ধান্ত নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।
ম্যাচের ৫৮ মিনিটে মিশরের মোস্তফা জিকোর একটি গোল ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) প্রযুক্তির সাহায্যে বাতিল করে দেওয়া হয়। রিপ্লেতে দেখা যায়, গোলের আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের এক ফুটবলার ফাউল করেছেন।
ম্যাচের শেষ দিকে হামদি ফাথির ওপর ফাউলের অভিযোগ তুলে পেনাল্টির দাবিও জানায় মিশর। কিন্তু রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এরপরই উল্টো প্রান্তে গিয়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল করে আর্জেন্টিনা।Sports
মঙ্গলবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে মিশরের কোচ হোসাম হাসান বলেন, ‘আমি দেশে ফিরে যাচ্ছি। এই টুর্নামেন্টের আর কোনো ম্যাচ দেখব না। আমাদের সঙ্গে যা হয়েছে, তা মোটেও ন্যায্য ছিল না। আমরা একটি পেনাল্টি পাওয়ার যোগ্য ছিলাম। আমাদের একটি গোলও বাতিল করা হয়েছে। কেন সেটি বাতিল হলো, আমি বুঝতে পারছি না।’
মাঠ থেকে বের হওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকো বলেন, ‘রেফারি মোটেও ভালো ছিলেন না, তিনি অন্যায় করেছেন। তাঁর পক্ষপাতিত্ব স্পষ্ট ছিল। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের ওপর চড়াও হয়েছিলেন। তিনি চাননি আমরা জিতি। এই ম্যাচটি আগে থেকেই সাজানো ছিল।’























মাশহাদে চিরশায়িত খামেনি, জনসমুদ্রে ট্রাম্পবিরোধী স্লোগান