ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 11

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদারে ১০৯ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২০ জুলাই) বেলা ৩টার দিকে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার সীমান্ত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমারের সামরিক বাহিনীর মধ্যে প্রায় সার্বক্ষণিক সংঘাত বা যুদ্ধ বিরাজ করছে। ওখানে আরও কিছু বিদ্রোহী গ্রুপ আছে। আরএসইউ, আরসা, আরাকান আর্মিসহ আরও বিভিন্ন সংগঠন আছে। তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়। এসব সংঘাতের প্রভাব (স্পিলওভার) অনেক সময় বাংলাদেশের ভূখণ্ডেও এসে পড়ে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এসব কারণে সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অস্থিতিশীল অবস্থা এবং অনেক সময় ওখান থেকে গোলাগুলির কারণে আমাদের নাগরিকেরা প্রাণ হারান। সে জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে, আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই ১০৯ কিলোমিটার।’

সাংবাদিকের এক প্রশ্নের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, মিয়ানমার সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ভারতের সীমান্তের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। তাই দুই সীমান্তকে একইভাবে দেখা যাবে না।

ল্যান্ডমাইনের ঝুঁকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সীমান্ত এলাকায় মাইন শনাক্তে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মাইন খুঁজে বের করার জন্য ল্যান্ডমাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি, ওগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজিবির কাছে দিয়েছি। বিজিবি সদস্যরা সেটা কাজ করছে, যাতে মাইন দুর্ঘটনা আর না হয়।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬