ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৮:২২ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬
  • / 5

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করেছেন। আজ রোববার (২৬ জুলাই) তিনি সপরিবারে বঙ্গভবন ছাড়েন। এরপর রাজধানীর গুলশানে তার ব্যক্তিগত বাসভবনে ওঠেন বলে জানা গেছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার।

সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার সরকারি বাসভবনে অবস্থানও।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন চুপ্পু ছিলেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।South Asians & Diaspora

তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বঙ্গভবন ছাড়লেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

আপডেট সময় : ০৩:০৮:২২ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬