২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৫:০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / 5
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন ঢাকার। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮১৮ জন।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৬৪ শিশু। আর পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৮৫ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৭৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৩৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন।
ট্যাগস :
হামে























যুক্তরাষ্ট্রের কাছে বিপুল অস্ত্রশস্ত্রের মজুত রয়েছে: ট্রাম্প