ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বিয়ে করলেন অভিনেত্রী সোহানা সাবা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 8

অভিনেত্রী সোহানা সাবা দেড় বছরের বেশি সময় আগে বিয়ে করেছেন। তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি একজন ব্যবসায়ী।

সম্প্রতি নিজের বিয়ের খবর জানিয়েছেন সোহানা সাবা। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে চাননি তিনি। অভিনেত্রী জানিয়েছেন, দেড় বছরের বেশি সময় আগে নিজেদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় সাড়ে পাঁচ বছরের। দীর্ঘদিনের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

স্বামীর পরিচয় নিয়ে শুরুতে বিস্তারিত জানাতে চাননি সাবা। পরে জানান, ফয়সাল একজন ব্যবসায়ী এবং নিজের অঙ্গনে পরিচিত।

ফয়সালের সঙ্গে সম্পর্কের শুরুর প্রসঙ্গে সোহানা সাবা বলেন, প্রথম দেখাতেই তার মনে হয়েছিল, এই মানুষটির জন্যই হয়তো তিনি এতদিন অপেক্ষা করেছেন। পরে ফয়সাল তাকে ভালোবাসার কথা জানান। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

বিয়ের পরের জীবন নিয়ে অভিনেত্রী জানান, তারা ভালো আছেন। তার ছেলেও মায়ের নতুন জীবনসঙ্গীকে পছন্দ করেছে এবং বিয়ের খবরে সে বেশ খুশি হয়েছে।

এর আগে ২০০৯ সালে পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেন সোহানা সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের সংসারে একটি পুত্রসন্তানের জন্ম হয়। ২০১৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ সময় ছেলেকে নিয়ে একাই ছিলেন এই অভিনেত্রী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আবারও বিয়ে করলেন অভিনেত্রী সোহানা সাবা

আপডেট সময় : ১০:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬