২২৬ মাদরাসা প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের
- আপডেট সময় : ১০:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 6
চলতি বছরের দাখিল পরীক্ষায় ২২৬টি মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। মঙ্গলবার (১১ আগস্ট) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় যেসব মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে লিখিত বক্তব্যসহ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের দপ্তরে সশরীরে উপস্থিত হতে হবে।
এ জন্য অঞ্চলভেদে মাদরাসা প্রধানদের উপস্থিতির সময়সূচি নির্ধারণ করেছে বোর্ড।
সূচি অনুযায়ী, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা প্রধানদের আগামী ১৬ আগস্ট, রাজশাহী অঞ্চলের ১৭ আগস্ট এবং রংপুর অঞ্চলের ১৮ আগস্ট উপস্থিত হতে বলা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের প্রধানদের ১৯ আগস্ট, খুলনা ও কুমিল্লা অঞ্চলের ২০ আগস্ট এবং বরিশাল অঞ্চলের প্রধানদের ২৩ আগস্ট লিখিত বক্তব্যসহ বোর্ডে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।
শূন্য পাস করা ২২৬টি মাদরাসার তালিকাও বিজ্ঞপ্তির সঙ্গে প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।


























ঢাকার বার্তা নিয়ে মোদির কাছে দীনেশ ত্রিবেদী, যে আলোচনা হল