ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / 1

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানান, নেপালে ভয়াবহ বন্যায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।

বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় তারেক রহমান বলেন, যারা প্রাণ হারিয়েছেন এবং এই অপূরণীয় ক্ষতি মোকাবিলা করছেন তাদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। তাদের এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, এই দুর্যোগের সময়ে নেপালের যে কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ তা দিতে প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আপডেট সময় : ১১:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬